[ দেশজুড়ে ]
বোচাগঞ্জে নিজ বাড়িতেই খুন হলেন যুবক
ফাইল ফটো
দিনাজপুর বোচাগঞ্জে মোস্তফা মিয়া নামে এক যুবককে তার নিজ বাড়িতেই হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবারের কয়েকজন সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
শনিবার দুপুরে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া একই গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, মোস্তফা মিয়া তার বাড়িতে একাই থাকতেন। তিনি বিবাহিত হলেও তার স্ত্রী তার সঙ্গে বসবাস করতেন না।
বোচাগঞ্জ থানার ওসি মতিয়ার রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থায় ঘরের বাইরে পড়ে থাকা মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে দুপুর সাড়ে ১২টার দিকে খুন করে পালিয়ে গিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!