[ দেশজুড়ে ]
ডোবা থেকে ওষুধ উদ্ধার, তদন্ত কমিটি
ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন। ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের ভূঞাপুরে ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. খন্দকার আবু সাঈদকে প্রধান ওই তদন্ত কমিটি গঠন করা হয়।
রোববার দুপুরে উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে পরিত্যক্ত অবস্থায় ওষুধ উদ্ধার করে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লোক পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় গত শনিবার তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য তদন্ত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
.png)
শুক্রবার সকালে ভূঞাপুর উপজেলার রেহাইগাবসারা এলাকার গাবসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় ওষুধ উদ্ধার করে স্থানীয়রা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা ঘটনাস্থলে এসে ইউপি সদস্যের হেফাজতে ওষুধগুলো রাখেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!