ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে জোর করে বিয়ে, অতঃপর সংঘবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ২৬ আগস্ট ২০২২
ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে জোর করে বিয়ে, অতঃপর সংঘবদ্ধ ধর্ষণ
ছবি: প্রতীকী

কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে জোর করে বিয়ে দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিসগড়ে।

শুক্রবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ছত্তিসগড়ের জাঞ্জগীর চম্পা জেলার একটি গ্রামের বাসিন্দা ওই ১৬ বছরের কিশোরী। আর্থিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এক বন্ধুর সঙ্গে অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। পরে বন্ধুর সঙ্গে বিলাসপুরে এক নারীর বাড়িতে যায় কিশোরী। এ সময় ওই নারীর সঙ্গে দেখা করেন মথুরার দুই যুবক। তাদের ভাইয়ের জন্য পাত্রীর সন্ধানে ছিলেন যুবকরা।

প্রতিবেদনে বলা হয়, কিশোরীকে ভ্রাতৃবধূ হিসাবে পছন্দ হয় যুবকদের। কিছু কাজ দেয়া হবে বলে কিশোরীকে প্রতিশ্রুতি দেন তারা। কিন্তু এ ব্যাপারে নিজের মতামত জানাতে পারেনি কিশোরী। তাকে ঘুমের ওষুধ খাইয়ে বিলাসপুরে গোপনে জোর করে বিয়ে দেয়া হয়।

Advertisement

আরো পড়ুন>> একই পরিবারের ছয় সদস্যের রহস্যময় মৃত্যু!

জাঞ্জগীর চম্পার পুলিশ সুপার বিজয় আগারওয়াল জানিয়েছেন, কিশোরীকে নিয়মিত ঘুমের ওষুধ খাওয়ানো হতো। তারপর তাকে উত্তরপ্রদেশের মথুরায় নিয়ে যাওয়া হয়। সেখানে যুবকদের পরিবারে আবারও বিয়ের অনুষ্ঠান হয়। তারপর স্বামী ও ভাসুর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে ওই কিশোরী।

শ্বশুরবাড়ির খপ্পর থেকে একদিন কোনোভাবে বেরিয়ে আসে ওই কিশোরী। পরে ‘চাইল্ড লাইনে’ যোগাযোগ করে সে। তারপরই ওই কিশোরীকে উদ্ধার করে মথুরা থেকে ছত্তিসগড়ে নিয়ে যাওয়া হয়। কিশোরীর স্বামী-সহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে ওই নারীকেও গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!