[ দেশজুড়ে ]
ধর্ষণে অন্তঃসত্ত্বা, ক্ষিপ্ত হয়ে তরুণীর ওপর হামলা
ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে (২২) মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে রোমান (৩৫) গত রমজানের ঈদের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। এ ঘটনার ১ মাস পর বিষয়টি তিনি তার মাকে জানান। এতে রোমানের পরিবারের সদস্যরা উল্টো ক্ষিপ্ত হয়ে উঠেন।
বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী। এর জের ধরে গত বুধবার বিকেলে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিলেন ওই তরুণী। এ সময় রোমান ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে ফেলে যান। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
.png)
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!