ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ২৪ আগস্ট ২০২২
মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার
মানিকগঞ্জ জেলার মানচিত্র: ফাইল ফটো

মানিকগঞ্জের ঘিওরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় ১২ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সিংজুরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোরের বাড়ি ঘিওর উপজেলা সদরে।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল । এ সময় ওই কিশোর শিশুটিকে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়।। এরপর ফাঁকা বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে। এরপর ধর্ষণের কথা কাউকে না জানাতে ভয় দেখিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেয়।

পুলিশ আরো জানায়, শিশুটি বাড়িতে ফিরে ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে পরিবারের লোকজন শিশুটিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাড়িতে নিয়ে আসেন। কিন্তু বাড়িতে ফিরে আবারো তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে মানিকগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে।

Advertisement

এ বিষয়ে ঘিওর থানার ওসি আমিনুর রহমান জানান, এ ঘটনায় বুধবার সকালে শিশুর বাবা বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে ঘিওর থানায় ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!