বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডিত তপন চন্দ্র জেলার পার্বতীপুর উপজেলার অসুর কোর্ট মেম্বারপাড়া গ্রামের শচীন চন্দ্র রায়ের ছেলে।
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি তৈয়বা বেগম জানান, ২০১৯ সালের ১৮ মার্চ পার্বতীপুরের নিজ বাড়ি থেকে খালার বাড়ি উপজেলার অসুর কোর্ট মেম্বারপাড়া গ্রামে বেড়াতে যান বাকপ্রতিবন্ধী কিশোরী। পরদিন তাকে বাড়িতে একা রেখে সবাইকে নিয়ে বাইরে যান খালা। এ সুযোগে কিশোরীকে ধর্ষণ করেন তপন। পরে ঘটনাটি খালার কাছে ইশারায় বর্ণনা দেন ভুক্তভোগী কিশোরী। এরপর এ ঘটনায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। দীর্ঘ শুনানি শেষে তপনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
.png)