ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্যালাইনে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ২৫ আগস্ট ২০২২
স্যালাইনে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন
ফাইল ছবি

লক্ষ্মীপুরে স্যালাইনের সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক রয়েছেন।

দণ্ডিতের নাম মো. হোসেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের শফিক উল্যাহর ছেলে। তার স্ত্রীর নাম শিল্পী আক্তার।

Advertisement

মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি জসিম উদ্দিন জানান, ২০১৮ সালের ২৭ অক্টোবর স্যালাইনের সঙ্গে বিষ মিশিয়ে শিল্পীকে হত্যা করেন হোসেন। পরে তার মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন তিনি। এ ঘটনায় হোসেনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আবুল কাসেম। পরে ২০১৯ সালের ২০ অক্টোবর অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত। তবে মামলার পর থেকেই পলাতক রয়েছেন হোসেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!