ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় স্ত্রীকে গলা টিপে হত্যায় স্বামীর যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ৫ জুলাই ২০২২
নওগাঁয় স্ত্রীকে গলা টিপে হত্যায় স্বামীর যাবজ্জীবন
ফাইল ছবি

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নফির শাহকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ঘটনায় অপর আসামি নফির শাহর দ্বিতীয় স্ত্রী হেমলতাকে (৪০) খালাস দেওয়া হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নফির শাহ জেলার নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহর ছেলে।

Advertisement

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালে সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ রাত সাড়ে ১০টার দিকে নফির শাহ তার প্রথম স্ত্রী লতিফন ওরফে লুৎফনকে (৫২) ঘরের ভেতরে গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় লতিফনের বড় ভাই মাজাম্মেল বাদী হয়ে নিয়ামতপুর থানায় নফির শাহ ও তার ছোট স্ত্রী হেমলতার নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলাটি বিচারের জন্য আদালতে এলে শুনানি শেষে নফির শাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!