বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার শহরের এবিসি ঘোনা’র আবুল কালামের ছেলে আবু ছিদ্দিক (৩৫) এবং কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের গাজীর ডেইলের মমতাজের পুত্র মনির আলম (২০)।
.png)
১০ বছর সাজাপ্রাপ্ত আসামি হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের তেতৈয়ার ছৈয়দুল আমিনের পুত্র মো. সেলিম প্রকাশ পুতু (২০)।
আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরে সার্কিট হাউস সড়কে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন ও অপর আসামিকে ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদয়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, ১০ বছর কারাদণ্ড হওয়া আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদয়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।