[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাতপরিচয় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ জুন) দিবাগত রাতে সদর উপজেলার ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই গোলাম মোস্তফা জানান, রাত আনুমানিক ২টার দিকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিয়াজুল হক দীপু জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহতের নাম-পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!