ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টয়লেটে পানি না পেয়ে ভাবিকে হত্যা, দেবরের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ৪ জুলাই ২০২২
টয়লেটে পানি না পেয়ে ভাবিকে হত্যা, দেবরের যাবজ্জীবন
দণ্ডিত শুকুর আলী

কুষ্টিয়ার দৌলতপুরে ভাবিকে হত্যা মামলায় শুকুর আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত শুকুর আলী দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পশ্চিম চর রামকৃষ্ণপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। নিহতের নাম রওশানারা। তিনি শুকুরের বড় ভাই আব্দুর জলিলের স্ত্রী।

Advertisement

মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৩ সালের ২০ মার্চ সকালে টয়লেটে বসে নিজের মেয়ে বিথির কাছে পানি চান শুকুর আলী। কিন্তু পানি না দেওয়ায় বিথিকে গালাগাল করেন তিনি। পরে ভাবিকেও পানি দিতে বলেন। ভাবিও পানি না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন দেবর। একপর্যায়ে কোদাল দিয়ে রওশানারার মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই রওশানারা নিহত হন। পরে স্থানীয়রা শুকুরকে ধরে পুলিশে খবর দেয়।

এরপর শুকুরের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন রওশানারার ভাই আলী আজগার। পরে শুকুরের বিরুদ্ধে ২০১৩ সালের ২ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!