[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবক আটক
আটক: প্রতীকী ছবি
কুষ্টিয়ায় বিদেশি রিভলবার এবং চার রাউন্ড গুলিসহ রোমান আহম্মেদ নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (৩০ জুন) রাতে সদর উপজেলার নগর মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রোমান কুমারখালীর রামচন্দ্রপুর গ্রামের আবু দাউদের ছেলে।
র্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!