ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ১৬ জুন ২০২২
টেকনাফে অস্ত্র-গুলিসহ আটক ১
র‍্যাবের সংবাদ সম্মেলন (বামে), আটককৃত মোক্তার হোসেন- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে মোক্তার হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ৩টি ওয়ানশুটার গান, ১টি ডিবিবিএল, ১টি এসবিবিএল, ১টি থ্রি-কোয়ার্টার গান, ৩ রাউন্ড র্তুজ ও ৫ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

আটককৃত মোক্তার হোসেন ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমপাড়ার হাজী নূর আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার।

Advertisement

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়ার আম বাগানের দক্ষিণ পাশে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মোক্তার হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-১৫ অধিনায়ক জানান, আটককৃত মোক্তার হোসেন সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি ও সরবরাহ করতেন। এ বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার ক্রেতাদের ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!