[ দেশজুড়ে ]
অস্ত্র-গুলিসহ আটক হওয়ার পর জ্ঞান হারালেন যুবক
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি
খুলনায় বিদেশি একটি পিস্তল, একটি রিভলবার ও ১১ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যায় বয়রা মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশের হাতে আটক হওয়ার পর তিনি জ্ঞান হরিয়ে ফেলেন। তৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ান জানান, বয়রা এলাকায় ডিউটি করার সময় মাগরিবের পর পরই একটি ফাঁকা গুলির শব্দে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানকার স্থানীয় জনতা ঐ যুবককে অস্ত্রসহ আটক করে রাখে।
.png)
সেখান থেকে বিদেশি একটি পিস্তল ও একটি রিভলবার এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি দেখে জ্ঞান হরিয়ে ফেলেন তিনি। জ্ঞান ফিরলে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!