ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শার্শায় অস্ত্র-গুলিসহ আটক ২ 

শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২৮ এপ্রিল ২০১৯
শার্শায় অস্ত্র-গুলিসহ আটক ২ 
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে রোববার বিকেলে অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- ঝিকরগাছা থানার চান্দেরপুল গ্রামের আব্দুস সামাদের ছেলে ইয়ানুর রহমান ও একই থানার রাজার ডুমুরিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মোহর আলী।

শার্শা থানার এসআই হাসান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, একটি লোহার কার্টার ও একটি রামদা উদ্ধার করা হয়।

Advertisement

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!