[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত আটক
অস্ত্রসহ আটককৃত তিন ডাকাত- ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার মিরপুরে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে এ তথ্য জানান কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
আটককৃতরা হলেন- মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর এলাকার মাহাবুল, ভেড়ামারা উপজেলার কোদালিয়া এলাকার লালন ও মিরপুর পৌর এলাকার শ্যামল।
.png)
এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া-সাতবাড়ীয়া মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের টহল টিম তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে রিমান্ড আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!