মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডিতরা হলেন- ৩৮ বছর বয়সী অহিদ মিয়া, ৩৬ বছরের মোবারক হোসেন ও ২৬ বছরের মজনু মিয়া। তারা সবাই ত্রিশালের কোনাবাড়ি ও সাখুয়া গ্রামের বাসিন্দা। এর মধ্যে মোবারক পলাতক রয়েছেন।
.png)
আদালতের এপিপি সোহরাব উদ্দিন খান জানান, ২০১২ সালের ১১ আগস্ট ত্রিশালের কোনাবাড়ি নদীরপাড় এলাকা থেকে ২২ বছর বয়সী তাইজুদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা নূরুল ইসলাম। দীর্ঘ শুনানি শেষে প্রায় ১০ বছর পর এ রায় দেয় আদালত।