ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ২৯ জুন ২০২২
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশালে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকাল ৬টার দিকে উপজেলার আওলীয়ানগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার।

তিনি বলেন, নেত্রকোণার দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল ভাওয়াল এক্সপ্রেস। আওলীয়ানগর রেলস্টেশনে পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।

Advertisement

এদিকে, এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ সামলাতে ও ট্রেনের শিডিউল বিপর্য এড়াতে বিমানবন্দর স্টেশনে ঢাকাগামী সাতটি ট্রেন চারদিন যাত্রাবিরতি করবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই দেশে অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। তাই ঈদে ঘরমুখো যাত্রীর চাপ বেড়ে যায়। যাত্রীর চাপ সামলাতে হিমশিম খেতে হয় রেলকর্তৃপক্ষের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!