ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে যুবলীগ নেতা হত্যায় গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৪৬, ৩ জুলাই ২০২২
ময়মনসিংহে যুবলীগ নেতা হত্যায় গ্রেফতার ৩
যুবলীগ নেতা মো. পারভেজ মঞ্জিল হত্যায় প্রধান আসামিসহ তিনজন গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ নগরীতে যুবলীগ নেতা মো. পারভেজ মঞ্জিল হত্যায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিন আসামিকে রোববার আদালতে সোপর্দ করা হলে প্রধান অভিযুক্ত দিলিপ হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

পুলিশ জানায়, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের গন্দ্রপা এলাকার পারভেজের পরিবারের সঙ্গে জমি নিয়ে বছর দশেক আগে থেকেই বিরোধ চলে আসছিলো প্রতিবেশী নূর মোহাম্মদের ছেলে দেলোয়ার হোসেন দিলীপ ও তার চাচাতো ভাইদের। বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে ছুরিকাঘাত করে হত্যা করা হয় পারভেজকে। গলা-বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের ফলে গুরুতর অবস্থায় পারভেজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০ টার দিকে মারা যান।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে শনিবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। এতে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। ওই রাতেই  প্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউপির সামনের একটি বাড়িতে আত্মগোপনে থাকা দেলোয়ার হোসেন দিলীপ, শহীদুল ইসলাম শহীদকে গ্রেফতার করে। মামলার এজাহারভুক্ত সাব্বির নামে আরো এক আসামিকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। 

Advertisement

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে। প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এর মধ্যে দিলীপ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!