ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ২৫ আগস্ট ২০২২
স্কুলছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
দণ্ডিতদের কারাগারে পাঠায় আদালত

রাজবাড়ীতে ১৭ বছর বয়সী স্কুলছাত্র নাহিদ হাসান মিদুল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় খালাস পেয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় ঘোষণা করেন।

এ সময় মামলার দুই নম্বর আসামি ২১ বছর বয়সী রুবেলকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং মামলার অপর আসামি ২৬ বছরের রাফিজুল মণ্ডল, ২১ বছরের পিয়ারুল, ২০ বছরের পিয়াল ও ২১ বছরের মো. রায়হানকে যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২২ বছরের এলেম ও ২৭ বছরের ফরিদকে খালাস দেওয়া হয়।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী উজরি আলী জানান, ২০১৪ সালের ১৯ জুন রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নাহিদকে রেল গ্যারেজের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ২১ জুন সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা আব্দুল মমিন মোল্লা। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!