[ দেশজুড়ে ]
ঝিনাইদহে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালদের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার শিতালি গ্রামে রান্নু খান, জামাল খান ও কানু খান। আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন একই গ্রামের শামসুর রহমান।
রায়ের বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে শৈলকুপা উপজেলার শিতালী গ্রামে সুপারি গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে সকালে ওই গ্রামের খান মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রান্নু খানসহ কয়েকজন। এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে আলাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
.png)
পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে শৈলকুপা থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। মামলার বাকি তিন আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!