ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীকে ধর্ষণের পর হত্যা: চারজনের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ২৩ আগস্ট ২০২২
তরুণীকে ধর্ষণের পর হত্যা: চারজনের মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব দক্ষিণে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কামাল মিয়াজী, আবুল বাশার, জিয়া ও মাহমুদা বেগম।

আরো পড়ুন >>> আঘাত পেয়ে সৈকতে ভেসে এলো ডলফিন, ফেরানো গেল না

Advertisement

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সাইয়েদুল ইসলাম বলেন, কামাল মিয়াজী ও মাহমুদা বেগম ওই তরুণীকে হত্যার জন্য আসামি আবুল বাশার ও জিয়াকে পাঁচ হাজার টাকায় ভাড়া করেন। আবুল বাশার ও জিয়া ২০১৩ সালের ২২ মে রাতে ওই তরুণীকে উপজেলার রসুলপুর গ্রামের একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেন।

সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ধর্ষণ ও হত্যার দায়ে আসামিদের মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!