ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

চট্টগ্রামে ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ১৭ আগস্ট ২০২২
চট্টগ্রামে ৫ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম আদালত- ফাইল ছবি

চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির ভেতরে মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনার মামলায় ৫ জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার সকালে চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এ রায় দেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- আবদুল মান্নান, রমজান আলী, এম সাখাওয়াত হোসেন, বাবলু রহমান ও আবদুল গাফফার। তাদের মধ্যে সাখাওয়াত পলাতক ও বাকিরা কারাগারে আছেন।

Advertisement

আইনজীবী মনোরঞ্জন দাশ বলেন, এ মামলায় চলতি বছরের ২৩ মার্চ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার সকালে ৫ জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!