ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে জেএমবি সদস্যের পাঁচ বছরের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ৩০ মে ২০২২
টাঙ্গাইলে জেএমবি সদস্যের পাঁচ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে সোমবার বিকেলে জেএম‌বির এক সদস‌্যকে পাঁচ বছ‌রের কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত

টাঙ্গাইলে সোমবার বিকেলে জেএম‌বির এক সদস‌্যকে পাঁচ বছ‌রের কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জ‌রিমানা ও তা অনাদা‌য়ে পাঁচ মা‌সের কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের এই রায় ঘোষণা ক‌রেন।

দণ্ডিত সুমন আকন্দ বরিশাল কোতোয়ালি ম‌ডেল থানার কাওয়ার চর গ্রামের মকবুল আকন্দের ছেলে। রায়ের সময় তিনি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, ২০১৯ সালের ৩১ আগস্ট র‌্যাব টাঙ্গাইল শহরতলির নগরজলফৈ এলাকায় চেক পোস্ট বসিয়ে সুমনকে সং‌কেত দেয় তল্লাশির জন‌্য। ত‌বে র‌্যা‌বের সংকেত অমান‌্য ক‌রে দৌ‌ড়ে পালা‌নোর সময় তা‌কে আটক করা হয়। প‌রে তার কাছে থাকা ব‌্যাগ থে‌কে চারটি জিহাদি বই, একটি স্টিলের ছুরি, একটি চাকু, লোহার বাটালসহ কিছু দেশীয় অস্ত্র ও মেকানিক্যাল যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

Advertisement

সে সময় র‌্যা‌বের কা‌ছে তি‌নি স্বীকার ক‌রেন তিনি জেএম‌বির সদস‌্য। ঢাকার রামপুরা এলাকায় অবস্থান করে জঙ্গিবাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত। নাশকতার উদ্দেশে টাঙ্গাইলে এসেছিলেন।

পরে ওই দিনই র‌্যাব-১২-এর ৩ নিম্বর কোম্পানির উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন বাদী হ‌য়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী ২০২০ সালের ২৬ ফেব্রুয়া‌রি আদালতে অভিযোগপত্র জমা দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!