ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুট্টাক্ষেতে নিয়ে শিশুকে ধর্ষণ, আত্মগোপনে গিয়েও হলো না রক্ষা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ২৫ আগস্ট ২০২২
ভুট্টাক্ষেতে নিয়ে শিশুকে ধর্ষণ, আত্মগোপনে গিয়েও হলো না রক্ষা
ছবি: ডেইলি বাংলাদেশ

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি নুর ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে র‌্যাব-৪ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুর ইসলামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার আমলীরডাঙ্গা এলাকায়।

র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশিল আহামেদ জানান, চলতি বছরের ২৫ মার্চ বিকেলে নুর ইসলাম একটি শিশুকে ডেকে নিয়ে গিয়ে বদরগঞ্জ উপজেলার বনের সামনে একটি ভুট্টাক্ষেতে নিয়ে মুখচেপে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করলেও নুর ইসলাম পালিয়ে যান।

Advertisement

এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে পরের দিন বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার পর ধর্ষক নুর ইসলাম আত্মগোপন করেন। এরপর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-৪ এর সহায়তায় আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!