[ দেশজুড়ে ]
পলাশে ১৯২ বয়স্ক-প্রতিবন্ধী পেলেন ভাতা বই
বয়স্ক ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা বই বিতরণ করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
নরসিংদীর পলাশ উপজেলায় বয়স্ক ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা বই বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত বয়স্ক ও প্রতিবন্ধীদের মধ্যে ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী-২ আসনের সাংসদ আনোয়ারুল আশরাফ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা সমাজসেবা অফিসার মো. উজ্জ্বল মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী।
.png)
অনুষ্ঠানে ডাংগা ইউনিয়নের ১৩৬ জন বয়স্ক এবং ৫৬ জন প্রতিবন্ধীর মধ্যে ভাতা বই বিতরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!