ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২২
বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের রহবল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার শাকিল আহমেদ ও তার স্ত্রী। তাৎক্ষণিকভাবে তার স্ত্রীর নাম জানাতে পারেননি পুলিশ। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, বিকেলে ব্যক্তিগত কাজ শেষে গোবিন্দগঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বগুড়া যাচ্ছিলেন শাকিল আহমেদ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী নবীন বরণ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন শাকিল ও তার স্ত্রী। এ সময় তাদেরকে চাপা দিয়ে বাসটি পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

Advertisement

ওসি বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীদের সহযোগিতায় ঘাতক বাসটিসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!