[ দেশজুড়ে ]
৪ কোটি টাকার চেক জালিয়াতির মামলায় গ্রেফতার বৃদ্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ
চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. মোশারফ হোসেন মিলন (৫৭) উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মকবুল হোসেনের ছেলে।
রোববার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম। এর আগে, গতকাল শনিবার ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
.png)
পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে চেক জালিয়াতির চারটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মিলনকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৬টি চেকের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ৪টি মামলায় ৪ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চার কোটি একাশি লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
এসপি আরো জানান, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে মিলনকে রোববার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!