ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ৩ মার্চ ২০২২
নারায়ণগঞ্জে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতার এম শহীদুল ইসলাম

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি এম শহীদুল ইসলামকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে শহরের মজিদ খানপুর এলাকার নুরজাহান ম্যানসন থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন: ‘ভাই আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না’

Advertisement

গ্রেফতারকৃত এম শহীদুল ইসলাম শহরের মজিদ খানপুর এলাকার নুরজাহান ম্যানসনেরর ভাড়াটিয়া এম আব্দুল আউয়ালের ছেলে।

সদর মডেল থানার এএসআই খোকন জানান, চেক জালিয়াতির ঘটনায় সম্প্রতি নারায়ণগঞ্জের একটি আদালত এম শহীদুল ইসলামের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করেন। এরপর থেকে শহীদুল পলাতক ছিলেন। এ ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে শহরের খানপুর এলাকায় অভিযান চালিয়ে বৃস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!