ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দালাল কারাগারে

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ৯ জানুয়ারি ২০২২
পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দালাল কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

জালিয়াতির অভিযোগে মিনারুল ইসলাম নামে পাসপোর্ট অফিসের এক দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।

দণ্ডাদেশপ্রাপ্ত মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের সোনাউল্ল্যাহ মন্ডলের ছেলে।

রোববার বেলা আড়াইটার দিকে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কশিমনার (ভূমি) মো আবু সাঈদ এ আদেশ দেন।

Advertisement

তিনি জানান, জালিয়াতি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মিনারুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলফিকার আলী, এসআই হাবীবুর রহমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: তৃতীয় লিঙ্গের লাভলীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৪

এর আগে বেলা ১টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এসআই অজয় কুমার কুন্ডর নেতৃত্বে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাকে চারটি পাসপোর্টসহ আটক করেন।

এসআই অজয় কুমার কুন্ডু জানান, মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালাল অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে চারটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া তার মোবাইলের ম্যাসেঞ্জারে অসংখ্য পাসপোর্টের বিভিন্ন তথ্য উদ্ধার করা হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্ত মিনারুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!