ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাদসার ছাত্রকে বলাৎকার: শিক্ষকের তিন বছরের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৯:৫৫, ৩০ ডিসেম্বর ২০২১
মাদসার ছাত্রকে বলাৎকার: শিক্ষকের তিন বছরের কারাদণ্ড 
ছবি প্রতীকী

ঢাকার সাভার এলাকার  কাউন্দিয়া নেকীবাড়ির ফাইজুল উলুম কওমি মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে করা মামলায় ঐ মাদরাসার শিক্ষক মো. ফয়সালকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি ফয়সাল পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি জানিয়েছেন।

আরো পড়ুন: ছাত্রীকে যৌন হয়রানি: হলি ফ্যামিলির শিক্ষক সালাউদ্দিন কারাগারে

Advertisement

মামলার অভিযোগ থেকে  জানা যায়, ১২ বছরের এক  শিক্ষার্থীকে শিক্ষক ফয়সাল রাতে ভয় দেখিয়ে ঢাকার সাভার এলাকার  কাউন্দিয়া নেকীবাড়ির ফাইজুল উলুম কওমি মাদরাসার ভেতরেই বিভিন্ন সময়ে বলাৎকার করত। ঐ ছাত্র বিষয়টি তার মাকে জানালে তিনি বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে ২০১৮ সালের ১১ আগস্ট সাভার থানায় মামলাটি করেন।

আরো পড়ুন: কিশোরীকে ধর্ষণ: পুলিশ সদস্য রিমান্ডে 

সাভার থানার উপপরিদর্শক জামাল হোসেন তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর ফয়সালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময় সাত জন আদালতে সাক্ষ্য দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!