ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারী গ্রাম পুলিশ সদস্যের শ্লীলতাহানি, ইউপি সচিবের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ৭ ডিসেম্বর ২০২১
নারী গ্রাম পুলিশ সদস্যের শ্লীলতাহানি, ইউপি সচিবের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন

টাঙ্গাইলের সখীপুরে এক নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানির অভিযোগে মোশারফ হোসেনকে নামে এক ইউপি সচিবকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এ দণ্ড দেন। সে উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব।

সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিষদ ফাঁকা থাকায় পরিষদের দু'তলায় একটি রুম ঝাড়ু দেওয়ার কথা বলে ওই নারী গ্রাম পুলিশকে রুমে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে মোশারফ। এ সময় ওই নারী চিৎকার করলে এক নারী ইউপি সদস্য তাকে উদ্ধার করেন। পরে লোকজন ঘটনাস্থল থেকে সচিব মোশারফকে আটক করে। এ ঘটনায় ওই সচিবকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, নারী মহল্লাদারকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!