বৃহস্পতিবার দুপুরের কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। রাসেল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কারপাশা গ্রামের মৃত মোস্তফার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ জানুয়ারি ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া বাজার থেকে ১১৯ বোতল ফেনসিডিলসহ সুমন ইসলাম রাসেলকে আটক করে পুলিশ। পতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবু তাহের। অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
.png)