ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ বছরের শিশুকে ধর্ষণ, ১৫ বছরের কিশোর গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২২
৬ বছরের শিশুকে ধর্ষণ, ১৫ বছরের কিশোর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আমানত মিয়া নামে ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রায়পুরা উপজেলার উত্তরবাখর ইউপির রতনপুর গ্রামে। ওই দিনই থানায় মামলা করেন ওই শিশুর বাবা।


জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ওই শিশু প্রতিবেশী রতন মিয়ার ছেলে আমানত মিয়ার বাড়িতে যায়। এ সময় আমানত মিয়ার বাড়িতে লোকজন না থাকায় ঘরের দরজা বন্ধ করে ওই শিশুকে ধর্ষণ করে। এতে ওই শিশুর রক্তক্ষরণ হয়। পরে শিশু বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেন তার মা। একপর্যায়ে প্রতিবেশী আমানত মিয়ার ঘর থেকে  শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আশপাশের লোকজনদের ঘটনাটি বলে ওই শিশুটি। বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

Advertisement

রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা থানায় মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত আমানত মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!