ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ৫ সেপ্টেম্বর ২০২২
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
কোতোয়ালি থানা। ছবি: সংগৃহীত

যশোরে ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান নামে সাতক্ষীরার এক যুবক খুন হয়েছেন। রোববার সন্ধ্যায় শহরতলী চাঁচড়ায় এ ঘটনা ঘটে। 

সোমবার মোস্তাফিজুরের স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। মোস্তাফিজুর সাতক্ষীরা জেলার সুলতানপুর শাহাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নিহতের ভাই মোত্তালিব জানান, খুলনার একটি ফিড কোম্পানিতে চাকরি করতেন মোস্তাফিজুর রহমান। রোববার সকাল সাতটার দিকে বাসা থেকে বের হয়ে খুলনায় অফিসে যান। খুলনা থেকে অফিসিয়াল কাজে ঝিনাইদহ যাওয়ার কথা এরপর আর খোঁজ পায়নি।

Advertisement

আরো পড়ুন >>> রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯ 

নিহতের স্ত্রী জান্নাতুল বলেন, মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ যাচ্ছিলেন, এ সময় সঙ্গে তার সহকর্মী রবিউল ইসলাম ছিলেন। হঠাৎ করেই তার মোবাইল বন্ধ পাই। তারপর খোঁজ নেয়ার অনেক চেষ্টা করি। সোমবার ভোরে জানতে পারি যশোরের চাঁচড়া এলাকায় মোস্তাফিজুর রহমানকে খুন করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মদ তারেক শামস বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে মোস্তাফিজুরের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, আর্থিক লেনদেনের কারণে মোস্তাফিজুর রহমান খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে অন্তর মণ্ডল নামের এক যুবককে আটক করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!