সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের উত্তর পৈরতলা দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। শাহ-আলম উত্তর পৈরতলা এলাকার মো. সাউয়াল মিয়ার ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিল।
মৃতের বাবা মো. সাউয়াল মিয়া জানান, সোমবার দুপুরে শাহ-আলম তার তিন বন্ধুর সঙ্গে দাড়িয়াপুর এলাকায় একটি বটগাছের নিচে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছিলেন। এ সময় আকাশে রোদ ছিলো। রোদের মধ্যে হঠাৎ আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ-আলমের মৃত্যু হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি বজ্রপাতে একজন মারা গেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।