ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজ শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার ও টিকটক ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ৫ সেপ্টেম্বর ২০২২
কলেজ শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার ও টিকটক ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলে। ছবি: ডেইলি বাংলাদেশ

কলেজ চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে টিকটক ভিডিও ধারণ, মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া কলেজে নির্ধারিত পোশাক (ড্রেস) পড়ে আসার জন্যও বলা হয়েছে।

রোববার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ এ নির্দেশনা দেন।
 
সোমবার দুপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে- ইবরাহীম খাঁ সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের কলেজ চলাকালীন সময়ে ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ, শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করা এবং কলেজের নির্ধারিত পোশাক না পড়ে আসা (একাদশ ও দ্বাদশ শেণির জন্য) ইত্যাদি কলেজের শৃঙ্খলা পরিপন্থী কাজ। শিক্ষার্থীদের এসব শৃঙ্খলা পরিপন্থী কাজে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো। 

Advertisement

ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার জানান, কলেজে এসে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে টিকটক ভিডিও ধারণ, মোবাইল ফোন ও ফেসবুকে আসক্ত থাকে। এছাড়া কলেজের নির্ধারিত পোশাক পড়ে আসে না। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এসবে বেশি জড়িত থাকে। এতে করে কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন ও লেখাপড়ার ক্ষতি হয়। এ কারণে নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!