মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর আটঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বেলাল ভবানীপুর আটঘরিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত ২৮ বছর বয়সী সেলিম হোসেন একই এলাকার বাসিন্দা।
.png)
জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মোহাম্মদ জানান, সকালে হালকা বৃষ্টির মধ্যেই ধানের জমিতে কাজ করছিলেন বেলাল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পাশের জমিতে কাজ করতে থাকা কৃষক সেলিম গুরুতর আহত হন। পরে তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।