ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ৬ সেপ্টেম্বর ২০২২
হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে কাজ করতে গিয়ে শফিকুল মিয়া নামে ৩০ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। শফিকুল উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের জামিরুল মিয়ার ছেলে।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, বাড়ির পাশে হাওরে কৃষি কাজ করছিলেন শফিকুল। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!