মঙ্গলবার সকালে পূর্বধলা উপজেলার স্থানীয় কংস নদীর তীরে এ ঘটনা ঘটে। মৃত আবু বকর পূর্বধলা উপজেলার পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার টাংগাটি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মুখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে বিদ্যালয়ে আসার সময় কংস নদীর তীরে বজ্রপাতে আবু বকরের মৃত্যু হয়।
.png)