মৃতরা হলেন- হাসনখিলা এলাকার মন্নেস আলীর ছেলে ৩০ বছর বয়সী রফিকুল ইসলাম অপি ও রেহারচর এলাকার সিদ্দিক সরকারের ছেলে ৪৫ বছরের নাজমুল হক।
উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার জানান, সকালে ভাইদের নিয়ে বাড়ির পাশের বীজতলা থেকে আমন ধানের চারা তুলতে যান রফিকুল। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মৃত নাজমুলের ভাই মোজাম্মেল হক কালা মিয়া জানান, সকালে বৃষ্টির সময় নদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন নাজমুল। দীর্ঘক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। একপর্যায়ে গ্রামের সাবেক মেম্বার সফর উদ্দিনের পুকুড়পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নকলা থানার ওসি মুশফিকুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।