[ দেশজুড়ে ]
নামের আগে ডাক্তার লেখায় ৬ মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
নামের সামনে ডাক্তার লেখার দায়ে গৌতম কুমার রায় নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় অবৈধ দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
মঙ্গলবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেক মুহিদ।
.png)
সিলগালা করা ডায়াগনস্টিকগুলো হলো- ফিরোজ আলম পরিচালিত রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টার, গৌতম কুমার রায় পরিচালিত ছোয়া ডায়াগনস্টিক। এছাড়াও সিকদার মেডিকেল হলের জসিম সিকদারকে প্রেসক্রিপশন করে চিকিৎসা দিতে নিষেধ করা হয়েছে।
অভিযান আরো উপস্থিত ছিলেন- পটুয়াখালী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান, ডা. আবু জাফর ও গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তরিকুল ইসলাম ও রাঙ্গাবালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুর মোহাম্মদ খান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!