ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চানাচুরের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা, কিশোরের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ৬ সেপ্টেম্বর ২০২২
চানাচুরের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা, কিশোরের কারাদণ্ড
ফাইল ফটো

ফেনীতে চানাচুরের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় জাকির হোসেন নামে এক কিশোরকে এক বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় দেন।

জানা যায়, ২০১১ সালের ৬ আগস্ট চার বছর বয়সী এক কন্যাশিশুকে চানাচুর দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে যায় জাকির হোসেন। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। এ সময় তার মা ও আশপাশের লোকজন জড়ো হয়ে জাকিরকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ফেনী মডেল থানার এসআই জহির উদ্দিন আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় ছয়জন আদালতে সাক্ষ্য দেন।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ফরিদ আহাম্মদ হাজারী জানান, দীর্ঘ শুনানির পর আদালত জাকির হোসেনকে দোষী সাব্যস্ত করে এক বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। দণ্ডপ্রাপ্ত জাকির চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!