বুধবার সকালে এ রায় ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি। নাঈম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজীরচর ইউনিয়নের সাদিরচর গ্রামের নূরুল ইসলাম ওরফে জঙ্গু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম।
.png)
জানা যায়, নাঈম সব সময় নেশাগ্রস্ত থাকতেন। নেশার টাকার জন্য বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার দিন ২০১৮ সালের ১ আগস্ট সকালে তার মা রেহেনা খাতুনের কাছে নাঈম নেশার টাকা চান। এ সময় তিনি টাকা দিতে না চাইলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে হাত-পা বেঁধে বঁটি দিয়ে মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনার রাতেই বাজিতপুর থানায় মামলা করেন নাঈমের বাবা নূরুল ইসলাম।
পুলিশ ওই মামলা তাকে গ্রেফতার কারাগারে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা বাজিতপুর থানার এসআই শামসুল কবীর তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেন। পরে সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এর রায় দিয়েছেন।