ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটায় ধরা পড়ল ৩৫ মণ ইলিশ, ১০ লাখে বিক্রি

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫২, ৮ সেপ্টেম্বর ২০২২
কুয়াকাটায় ধরা পড়ল ৩৫ মণ ইলিশ, ১০ লাখে বিক্রি
ধরা পড়া ইলিশ মাছ ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গোপসাগরে কুয়াকাটা সংলগ্ন এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ। ঐ মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার কুয়াকাটা সংলগ্ন খাজুরা গ্রামের জেলে শাখাওয়াত হোসেনের জালে এ মাছগুলো ধরা পড়ে। এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার বোঝাই করে মাছগুলো মৎস্য বন্দর আলীপুর ঘাটে নেয়া হয়। 

ট্রলার মালিক শাখাওয়াত হোসেন বলেন, সাতদিন আগে ১৮ জেলে তার ট্রলারটি নিয়ে সাগরে মাছ শিকারে যায়। ৩৫ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরে এসেছে। এর মধ্যে বড় সাইজের তিন মণ, মাঝারি সাইজের পাঁচ মণ, ছোট সাইজের ইলিশ পেয়েছেন সাতাশ মণ। এছাড়া বিভিন্ন প্রজাতির কিছু মাছ পেয়েছেন। মাছগুলো ১০ লাখ টাকা বিক্রি করা হয়েছে।

Advertisement

এদিকে অধিকাংশ জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না বলে জানান মৎস্য বন্দর আলীপুরের ব্যবসায়ী আবুল হোসেন কাজী। 

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত মাসে বঙ্গোপসাগরে অনেক ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। অনেক জেলে মারাও গেছেন। এখনো বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন।

এরপর আবহাওয়া পরিস্থিতি ভালো হওয়ায় জেলেরা আবার মাছ ধরতে সাগরে যান। তবে সেভাবে আশানুরূপ জেলেদের জালে ইলিশ পাচ্ছেন না বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!