রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি শাখা থেকে রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। প্রতিটি রফতানিকারক প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ টন করে ইলিশ রফতানি করতে পারবে বলে শর্ত দেওয়া হয়েছে। এ রফতানি আদেশ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
অনুমোদনের চিঠিতে বলা হয়, সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনোরকম বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রফতানির এ অনুমতির মেয়াদ শেষ হবে। সরকার প্রয়োজন মনে করলে রফতানির এ আদেশ যেকোনো সময় বন্ধ করতে পারবে।
.png)