[ দেশজুড়ে ]
মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিল পিকআপ
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের কোল থেকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিথর হলো দুই মাসের শিশু সিজান।
শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনাা মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সিজান কালীগঞ্জ উপজেলার তালিয়ান গ্রামের শিহাব উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি। তিনি বলেন, সকালে শিশু সিজান নিয়ে মোটরসাইকেলে করে ডাক্তারের কাছে এসেছিলেন তার মা। পথে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে পৌঁছলে একটি পিকআপ পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মায়ের কোল থেকে শিশুটি ছিটকে সড়কে পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে মারা যায় শিশুটি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!