ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক কেনার টাকা না পেয়ে ফাঁস দিল যুবক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২২
মাদক কেনার টাকা না পেয়ে ফাঁস দিল যুবক
ফাইল ফটো

রাজশাহীর পুঠিয়া উপজেলা মাদক কেনার টাকা না পেয়ে তরিকুল ইসলাম নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের জায়গীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তরিকুল একই এলাকার আব্বাস আলীর ছেলে।

এ ব্যাপারে পুঠিয়া থানার পরিদর্শক আব্দুল বারি বলেন, তরিকুল ইসলাম একজন নেশাগ্রস্ত যুবক। তিনি নিয়মিত মাদক সেবন করতেন। কেন বা কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা কেউ বলতে পারছে না। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন। তরিকুলের মা মেডিকেলে এবং স্ত্রী তার বাবার বাড়িতে বাচ্চা হতে গেছে। এ সময় মাদক কেনার টাকা না পেয়ে শুক্রবার রাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে লোকজনের ধারণা।

Advertisement

তিনি আরো বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!