[ দেশজুড়ে ]
ক্যানেলের পাশে পড়ে ছিল নবজাতকের নিথর দেহ
ফাইল ছবি
নীলফামারীর ডোমারে ক্যানেলের পাশ থেকে একদিন বয়সী একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার চিলাহাটির মকবুলের ডাঙ্গা ক্যানেলের পাশ থেকে মহদেহটি উদ্ধার করা হয়।
চিলাহাটি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সালাম জানান, রোববার সকাল ৯টার দিকে ওই ক্যানেলের পাশে একটি নবজাতক দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় গর্ভপাত করে মরদেহটি ওই স্থানে কেউ ফেলে রেখে গেছেন।
.png)
ডোমার থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত বিস্তারিত পরে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!