রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান দুজন এরপর রংপুর মেডিকেলে এসে রশিদুল-মোসলেমা দম্পতির নবজাতকের মৃত্যু হয়। এর আগে ওইদিন সকাল সাড়ে ৫টার দিকে নিমোনিয়া আক্রান্ত নবজাতকে নিয়ে রংপুর মেডিকেলে আসছিলেন রশিদুল-মোসলেমা দম্পতি।
নবজাতকের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জন্মের পর জন্ডিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল নবজাতকটি। চিকিৎসাধীন ছিল নীলফামারী জেনারেল হাসপাতালে নবজাতক ওয়ার্ডে। পরে বেশি অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রশিদুল-মোসলেমা দম্পতি শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য রোববার ভোর ৪টার দিকে নীলফামারী জেলারেল হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজের দিকে যাচ্ছিলেন। পথেই ঘটে দুর্ঘটনা।
.png)